খ্রিষ্টান মিশনারি গুলো বাংলাদেশে মানুষের বিভিন্ন ধরনের সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সেবা মূলক কার্যক্রম পরিচালনা পিছনে অসহায় এবং গরিব মানুষ দের ধর্মান্তরিত করার কাজ চালাচ্ছে। এরকম এক তথ্য উঠে এসেছে আমাদের হাতে। (নাম প্রকাশ্যে অনিচ্ছুক পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক)
অফিসে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ এই মুরুব্বী লোকটি এসে সাহায্য চাইলো। দেখেই বুঝা যাচ্ছিল বয়সের ভারে নুয়ে পড়া বুড়ো মানুষটা অনেক অসুস্থ। কিছুক্ষণ কথাবার্তা শুনে তার অসহায়ত্বের অবস্থা আমার কাছে আরো পরিষ্কার হয়ে উঠলো।
সাধ্যমত আমি তাকে কিছু সাহায্য করলাম। উনি বললেন, আমাকে আরো কিছু বাড়িয়ে দিন। আমি আরো কিছু দিলাম। এবার উনি অশ্রুসিক্ত নয়নে বললেন, অনেকের কাছেই সাহায্য চাই, সবাই সাহায্য করে না। কিন্তু যতগুলো স্কুল ও মাদ্রাসায় গিয়ে সাহায্য চেয়েছি, সব জায়গায় সাহায্য পেয়েছি।
কী করেন? কোথায় থাকেন?জানতে চাইলে তিনি ভয়ঙ্কর সব তথ্য দিলেন...
মুরুব্বী বললেন, আমি আগে হিন্দু ধর্মের মানুষ ছিলাম, অসহায় ছিলাম বলে খ্রিস্টান মিশনারি আমাকে টার্গেট করে এবং আমাকে প্রাথমিকভাবে বেশ অনেক সাহায্য সহযোগিতা করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে।
কিন্তু বর্তমানে তারা আমার তেমন কোন খোঁজ খবর রাখে না । আমাকে থাকার জন্য মিশনারিতে জায়গার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমার এত অসুস্থতা সত্ত্বেও চিকিৎসার কোন খরচ তারা দেয় না।
এ অবস্থায় আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি । কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কোন রাস্তা নেই.. আমার জন্য উপরওয়ালার কাছে দোয়া করিয়েন..
অনেক হিন্দু এবং মুসলমানদেরকে তারা এভাবে প্রতিনিয়ত খ্রিস্টান বানিয়ে চলেছে।
-নিজস্ব প্রতিবেদক
ক্রান্তি লগ্ন পত্রিকা
.jpg)

Comments
Post a Comment