এই নিয়ে ঢাকা কলেজের ২৩-২৪সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইফতি জানায়, আমাদের সাথে শুধু আলোচনা করছে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত তারা আসছে না এমনকি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঠিক করা হয় নাই। শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কোন কার্যক্রম দেখছি না। আমরা বর্তমানে সেশনজট পড়ে আছি কিন্তু পরিস্থিতি যা দেখছি এই সেশনজট আরো দীর্ঘ হবে।
এই বিষয়ে আরো একজন শিক্ষার্থী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামী ইতিহাস বিভাগের নিলয় জানায়, আমরা বর্তমানে এমন পরিস্থিতি আছি ভবিষ্যতে কি হবে আমরা কিছু জানি না। কলেজ শিক্ষকরা আমাদের তেমন কিছু জানাতে পারছে না। সবার মাঝে শঙ্কা ও স্থবিরতা বিরাজ করছে। এভাবে চলতে থাকলে খুব বড় সেশন জট পড়বে যা ভবিষ্যতে আমাদের খুবই খারাপ প্রভাব ফেলবে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কিছু দিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পর অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মাত্র ইনকোর্স পরীক্ষা শেষ হলো কবে আমাদের টেস্ট পরীক্ষা হবে কবে ফাইনাল পরীক্ষা হবে আমরা কিছু জানি না। এভাবে কোন বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালিত হতে পারে না আমরা খুব দ্রুত প্রতিকার চাই।
নিজস্ব প্রতিবেদক
-ক্রান্তি লগ্ন পত্রিকা।



Comments
Post a Comment